ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, মালদা: চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় মালদার মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত হ্যান্টা কালী মোড় এলাকায়। খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশ। স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে হ্যান্টা কালি মোড় এলাকায় প্রথম স্থানীয়রা দেখতে পায় রেল লাইনের ধারে খন্ড খন্ড অবস্থায় পড়ে রয়েছে ওই যুবকের দেহ। রেল পুলিশের অনুমান, রেললাইন পারাপার হতে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে যুবকের। তবে এখনও পর্যন্ত যুবকের নাম বা পরিচয় কিছুই জানা যায়নি। নাম পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *