গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ৩৮ বছর বয়সী এক যুবক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  যত দিন যাচ্ছে ততই বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে যুবসমাজ, আর সেখানেই নিজের জীবনের মায়া ত্যাগ করে সংসারের মায়া ভুলে গিয়ে শেষ হয়ে যাচ্ছে নেশায় আসক্ত হওয়া যুবকেরা। এবার প্রতিনিয়ত নেশা করায় মানসিক অবসাদের কোপে পড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ৩৮ বছর বয়সী এক যুবক। স্ত্রী সন্তানদের মুখে একবেলা অন্য জোগাড় করতে না পারলেও নিজের নেশার টাকা ঠিক জোগাড় করে প্রতিনিয়ত নেশা করত নদীয়ার কৃষ্ণনগর রোড গোডাউন পাড়া এলাকার যুবক বিশ্বজিৎ রায়। পরিবারের দাবি, তারা ভোর বেলায় ঘুম থেকে উঠে দেখেন ওই যুবক ঝুলন্ত অবস্থায় ঘরের ভেতরে রয়েছে। খবর দেয় পুলিশকে, পুলিশ গিয়ে ঝুলন্ত দেহে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যুবকের কাকার দাবি, সংসারে তার ছোট ছোট দুটি সন্তান রয়েছে, পেশায় ইলেকট্রিশিয়ান। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পরে সে, আর তার কারণে প্রায়শই মানসিক অবসাদে ভুগছিল। এই আত্মঘাতির পেছনে নেশায় কাল বলে জানাচ্ছেন পরিবার। বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়। অন্যদিকে যুবকের মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে গোটা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *