সন্দেশখালীর ঘটনা এবং গতকাল রাজ্য সভাপতি র ওপর যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নদীয়ার কৃষ্ণনগরে এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সন্দেশখালীর ঘটনা এবং গতকাল রাজ্য সভাপতি র ওপর যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নদীয়ার কৃষ্ণনগরে এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচি ছিল। পুলিশ কলেজ মাঠের সামনে প্রথম ব্যারিকেড করে সেটা ভেঙে মিছিল এগিয়ে আসে রবীন্দ্র ভবনের কাছে। সেখানে দ্বিতীয় ব্যারিকেটে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেয় তখনই পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। ওই ধস্তাধস্তির সময় মহাদেব সরকার অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ এদের গ্রেফতার করে। এরপর রাস্তায় টানা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *