তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-বিধানসভা নির্বাচনের মতো ফের লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলবদলের হিরিক দেখাগেলো পূর্ব বর্ধমানে। মঙ্গলবার সিপিএম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন রায়না বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব।পরে এদের হাতধরে প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মীরা যোগদান করবেন বলে জানান লক্ষণ ঘোড়ুই।

মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে একটি বিশেষ সাংগঠনিক বৈঠক করা হয়।সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু এবং নারী শিশুজনকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ পাঁচটি জেলার বিজেপির কার্য্যকর্তরা। এদিনের সভায় সাংবাদিকদের সাথে কোনো কথাই বলেননি স্মৃতি ইরানি। এমনকি সভায় থাকা বিজেপির কর্মকর্তাদের মোবাইল রেকোডিং না করার নির্দেশ দেন। এরপর এই সভায় রায়না-১ এবং রায়না-২ ব্লকের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যোগদান করেন।

বিধায়ক লক্ষন ঘোড়ুই বলেন রায়না-১ এবং রায়না-২ বিধান এলাকার তৃণমূল কংগ্রেসের পিলাররা আজ যোগদান করলেন। আগামী দিনে এদের হাতধরে রায়নার আরো লোক যোগদান করবেন বলে জানান তিনি। এদিনের এই সভায় বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা-কে সভা কক্ষে প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *