গভীর নয়নজুলিতে উল্টে উল্টে গেল একটি টোটো গাড়ি, অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রেলগেট পারাপার করতে গিয়ে গভীর নয়নজুলিতে উল্টে উল্টে গেল একটি টোটো গাড়ি। অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের। ঘটনাটি শুক্রবার দুপুরে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর গলায় দড়ি বটতলা সংলগ্ন এলাকার। জানা যায় নদিয়ার চাকদার বাসিন্দা, জয়ন্ত চ্যাটার্জী তিনি তার টোটো গাড়ি করে বেশ কিছু ব্যাটারি নিয়ে যাচ্ছিলেন শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন রাস্তা দিয়ে। তখনই রেললাইন ওভারটেক করতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে, এরপরে গভীর নয়ানজুলিতে টোটো গাড়িটি পাল্টি খাই। ঘটনাস্থলে ছুটে যায় এলাকার স্থানীয়রা, এরপর আহত টোটো চালককে উদ্ধার করে উপরে তোলে, পাশাপাশি নয়নজুলিতে পড়ে থাকা ব্যাটারি গুলি উদ্ধার করে উপরে তুলে নিয়ে আসে। খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। জানা যায় টোটো চালকের পায়ে ও মাথায় গভীর আঘাত লাগে। যদিও ভরদুপুরে আবারো দুর্ঘটনার ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চলের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *