শুক্রবার সকালে পুরাতন মালদা পৌরসভার ১, ২, ৩, ১৬, ১৭, ও ১৮নং ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করেন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:– এবার আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের ছবি নজরে এল পুরাতন মালদা পৌরসভা এলাকায়। শুক্রবার সকালে পুরাতন মালদা পৌরসভার ১, ২, ৩, ১৬, ১৭, ও ১৮নং ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। নির্ভয়ে ভোটদানের ক্ষেত্রে এলাকায় কোন সমস্যা রয়েছে কিনা, কেউ, কোনভাবে গোপনে ভয়ভীতি দেখাচ্ছে কিনা ইত্যাদি, জানার চেষ্টা করেন। সর্বোপরি সাধারণ ভোটারদের চাপমুক্ত হয়ে নির্ভয়ে ভোটদানের ব্যাপারে তাদের আত্মবিশ্বাস তৈরি করেন। যা দেখে কেন্দ্রীয় বাহিনীর আগাম আগমণে সন্তোষ প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *