বৃহস্পতিবার ফালাকাটা রেল স্টেশন থেকে ঢিলছড়া দূরত্বে রেল লাইনের ধার থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার করল ফালাকাটা থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এক ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ফালাকাটা স্টেশন সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার ফালাকাটা রেল স্টেশন থেকে ঢিলছড়া দূরত্বে রেল লাইনের ধার থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার করল ফালাকাটা থানার পুলিশ ও আরপিএফ। তার পাশেই পড়েছিল একটি পিঠব্যাক। ছড়ানো ছিটানো ছিল তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র তাতে রয়েছে ব্যাংকের চেক বই এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ইত্যাদি। তার থেকেই ওই ব্যাক্তির নাম জানা গিয়েছে। ওই ব্যক্তির নাম ধীরেন সরকার, তার বাড়ি মালদা জেলায়। পুলিশ মৃতদেহ ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *