খড়্গপুর ২নং ব্লকের লছমামাপুর গ্রাম পঞ্চায়েতের খাটরাঙার পঞ্চায়েত সদস্য কৌশিক জানা মাদপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌঁছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- লোকসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে বিজেপির ভাঙ্গন অব্যাহত, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার খড়্গপুর ২নং ব্লকের লছমামাপুর গ্রাম পঞ্চায়েতের খাটরাঙার পঞ্চায়েত সদস্য কৌশিক জানা মাদপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌঁছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তাঁর সঙ্গে শতাধিক বিজেপি কর্মী-সমর্থকরাও তৃণমূলে যোগদান করেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন খড়্গপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুখার্জি। তবে এই ভাঙ্গনের ফলে যথেষ্ট অসস্তিতে পড়তে পারে গেরুয়া শিবির এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *