নিজস্ব সংবাদদাতা, মালদা: শোয়ার ঘর থেকে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে ইংরেজবাজার থানার অন্তর্গত বাগবাড়ি রাজনগর এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ও রাজমিস্ত্রির নাম পাপ্পু সাহা বয়স আনুমানিক ৩৫ বছর। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে ওই রাজমিস্ত্রি। আজ সকালে পরিবারের সদস্যরা নিজের মত কাজে চলে যায়। কাছ থেকে ফিরে দেখে ঘরের ভেতরে ওই রাজমিস্ত্রি ঝুলন্ত মৃতদেহ। কি কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ও রাজমিস্ত্রি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো।












Leave a Reply