নিজস্ব সংবাদদাতা, মালদা , ৭ আগষ্ট:- সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম তিরোধান দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ। বুধবার সকাল আটটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ বয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ইনচার্জ শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডা: ডি এন সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুর আধিকারিক ও সংগীতশিল্পীরা। এদিন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান ও রবীন্দ্র সংগীত পরিবেশন করে পালন করা হয় বিশ্বকবির তিরোধান দিবস।
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম তিরোধান দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ।












Leave a Reply