ফাঁসির দাবিতে চন্দ্রকোনারোডে মহিলা তৃণমূলের ধর্ণামঞ্চ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি, এই পরিস্থিতির মাঝে এই ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি, অন্যদিকে শাসকের জামানায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে , রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড চৌরাস্তা মোড়ে অর্থাৎ শহরের প্রাণকেন্দ্রে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ঘটনায় জড়িত দোষীদের ফাঁসির দাবি নিয়ে ধর্ণামঞ্চের আয়োজন করা হয়, এইদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, এছাড়াও উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,মহিলা নেত্রী দোলন হাজরা,মিঠু ঘোষ,দীপা রায় লাহা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ নায়েক,সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ, অঞ্চল সভাপতি সুশান্ত সিংহ সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এই দিন প্রায় ২ ঘন্টা ধরে চলে এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *