জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি এলাকায় গভীর রাতে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি এলাকায় গভীর রাতের অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বেংকান্দি এলাকার বাসিন্দা গৌতম রায়ের বাড়িতে আগুন লাগে। বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান বলে জানা যায়। সেই সঙ্গে ফালাকাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করতে আসে। যদিও দমকল এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন বেশি দূর ছড়ায়নি। তবে কি কারণে আগুন লেগেছে সেই বিষয়টি স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *