দীর্ঘদিন ধরে এলাকার নিকাশী নালা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, না সুরাহা মেলায় কোলাঘাটের রাস্তা অবরোধ স্থানীয়দের ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘদিন ধরে এলাকার নিকাশী নালা বেহাল অবস্থায় পড়ে রয়েছে,স্থানীয় প্রশাসন সহ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের, অবশেষে সোমবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে, স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নিকাশী নালা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, দুর্গন্ধের পাশাপাশি স্বাস্থ্য নিও কার্যত চিন্তিত হয়ে পড়েছিল এলাকার মানুষজন, ব্লক প্রশাসন সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ,অবশেষে এই দিন সকালে কোলাঘাটের টেকনো ইন্ডিয়া স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ, অন্যদিকে এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়ক জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *