সুপ্রিম কোর্টের রায়ে চাকুরি গেছে স্কুলের সহ-শিক্ষিকাদের, প্রতিবাদে সেই কারণে স্কুলের অন্যান্য শিক্ষিকারা এদিন পেন ডাউন করেছেন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সুপ্রিম কোর্টের রায়ে চাকুরি গেছে স্কুলের সহ-শিক্ষিকাদের। প্রতিবাদে শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে কালো দিবস পালন করছে বিদ্যালয়ের শিক্ষিকারা। জানা গিয়েছে, জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক গ্রুপ ডি ও দুই সহ-শিক্ষিকার চাকুরি বাতিল হয়েছে। সেই কারণে স্কুলের অন্যান্য শিক্ষিকারা এদিন পেন ডাউন করেছেন। রীতিমতো কালো ব্যাজ পড়ে কালো দিবস পালন করছেন শিক্ষিকারা। এছাড়াও শুক্র ও শনিবার ছাত্রীদের স্টাডি লিভ দেওয়া হয়েছে বলে বিদ্যালয় সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *