এক মিনিট ১৩ সেকেন্ডে ১৯৫টি দেশ ও রাজধানীর নাম বলে এই আন্তর্জাতিক স্তরের খ্যাতি লাভ করল হিলির খুদে পড়ুয়া ইমন মন্ডল ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পানজুল গ্রাম পঞ্চায়েতের চুকুরপায় এলাকার খুদে পড়ুয়া ইমন মন্ডল মাত্র 73 সেকেন্ডে 195 টি দেশের নাম ও রাজধানীর নাম বলে আন্তর্জাতিক বুক অফ রেকর্ডস এর নাম তুলে তাক লাগালো এই বিস্ময় বালক। বয়স মাত্র 11 বছর। স্থানীয় প্রাঞ্জল উচ্চ বিদ্যালয় পড়াশোনা করে। পাঠ্য বইয়ের পাশাপাশি অজানাকে জানার উদ্যম ইচ্ছা তাকে এই সফলতা এনে দিয়েছে। এই সফলতায় খুশি ইমন মন্ডলের গোটা পরিবার ও প্রতিবেশী সহ স্কুল ও গৃহ শিক্ষকরা। গত মে মাসে ব্যাঙ্গালোরে আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহণ করে ইমন মন্ডল। আর তাতেই আসে এই নজর কারো সাফল্য। প্রসঙ্গত উল্লেখ্য গত বছর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে তাক লাগিয়েছিল এই বিস্ময় বালক। সে সময় প্রায় 135 টি দেশের নাম ও রাজধানীর নাম সে বলতে পারতো। বর্তমানে এক মিনিট ১৩ সেকেন্ডে ১৯৫টি দেশ ও রাজধানীর নাম বলে এই আন্তর্জাতিক স্তরের খ্যাতি লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *