শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি মহকুমার রাঙাপানি এলাকায় একের পর এক চুরি হওয়ায় অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে মঙ্গলবার এলাকাবাসীর জালে ধরা পড়ল দুই চোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দু’জন চোর। ক্ষুব্ধ জনতা তাদের ধরে উধম মাধ্যমে জিজ্ঞাসাবাদ করলে তারা অপরাধের কথা স্বীকারও করে নেয়। চোরদের কথায় জানা যায়, তাদের সঙ্গে আরও একজন সঙ্গী ছিল, যিনি পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঙাপানি আউটপোস্টের পুলিশ। তারা চোরদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।












Leave a Reply