ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ ক্লোজ, চার্জ নিলেন বাপন দাস – পুজোর মুখে প্রশাসনিক গুঞ্জন।

নিজস্ব সংবাদদাতা, মালদা: দুর্গা পুজোর ঠিক আগে বড়সড় রদবদল ইংরেজবাজার থানায়। মঙ্গলবার রাজ্য পুলিশের এডিজি’র নির্দেশে ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করা হয়েছে। মালদা রেঞ্জের আইজিপি ও পুলিশ সুপারের কাছে মেলের মাধ্যমে বার্তা পাঠিয়ে এই নির্দেশ জারি করা হয়। পাশাপাশি সঞ্জয় ঘোষকে শীঘ্রই লালবাজারে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ইংরেজবাজার থানার আইসি হিসেবে দায়িত্বে ছিলেন সঞ্জয় ঘোষ। তবে চলতি বছরে ইংরেজবাজার এলাকায় একাধিক খুন, সংঘর্ষ ও অপরাধমূলক ঘটনার জেরে থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই কারণেই কি তাঁকে ক্লোজ করা হলো – তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।

এদিকে, সঞ্জয় ঘোষকে সরিয়ে ইংরেজবাজার থানার নতুন আইসি হিসেবে চার্জ নিলেন বাপন দাস। পুজোর মুখে থানায় এই বদলকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *