মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে ১৪ বছরের কিশোরীদের রাজ্য ব্যাপী বিনামূল্যে এইচ.পিভি টীকাকরণ কর্মসূচি শুরু হল শনিবার। যা কোলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে এদিন মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মালদা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের করফারেন্স হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ি, মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ’ ডাঃ প্রার্থ প্রতীম মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি, মালদা কেন্দ্রের বিধায়ক গোলাপচন্দ্র সাহা, মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল, হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু, গাজোলের বিধায়ক চিনায় দেব বর্মণ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন। মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সারা রাজ্যের সাথে মালদাতেও সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে ১৪ বছরের কিশোরীদের বিনামূল্যে এইচ.পি.ভি টীকাকরণ কর্মসূচির সূচনা করেন। আর এই সূচনার পর মালদাতেও এক পেড় মাকে নাম কর্মসূচি রূপায়ণের মাধ্যমে টীকাকরণ কর্মসূচি শুভারম্ভ করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা সহ জনপ্রতিনিধিরা।
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর মালদায় শুরু সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধ কর্মসূচি।












Leave a Reply