ধর্মতলার বক্তব্য ঘিরে বিতর্ক, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করলো অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । বিগত দোসরা জুন ধর্মতলার ওয়াই চ্যানেলে রাজনৈতিক পথসভায় বক্তব্য রাখার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রতিক্রিয়াশীল নেতা ওসমান হাদির খুনের ঘটনায় সরাসরি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন । এর ফলে ঘটনার চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ভারত বিরোধী গোষ্ঠীরা তৎপর হয়ে উঠেছে । এই বিষয়েই লালবাজারে গিয়ে হিন্দু মহাসভার পক্ষ থেকে লিখিত অভিযোগ জানিয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বললেন রাজনীতির ঘোলা জলে মাছ ধরার উদ্যেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম তথ্য প্রমাণ ছাড়া যে মন্তব্য করলেন সেটি সম্পূর্ণ দেশদ্রোহী এবং ভারতের সার্বভৌমত্ব বিরোধী । এর ফলে একদিকে যেমন সারা পৃথিবীতে ভারত রাষ্ট্রের মান মর্যাদা নষ্ট হলো সেই রকম বাংলাদেশে বসবাসকারী কোটির উপর হিন্দু সনাতনীদের প্রাণ হারানো ও মহিলাদের সম্ভ্রম হারানোর মত পরিস্থিতি তৈরি হলো এবং এর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ রূপে দায়ী থাকবেন । এছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে, এমনকি ভারতেরও বেশ কিছু জায়গায় হিন্দু মুসলমানে দাঙ্গা বাঁধিয়ে ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি করার উদ্যেশ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তির পিছনে বিদেশী ভারত বিরোধী কোন গোষ্ঠীর হাত আছে বলে আমাদের অনুমান । ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যা একটু একটু করে ভালো হচ্ছিল তাকে আবার খারাপ করে তলানিতে নিয়ে যাওয়ার কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আমি ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের প্রতিনিধি হিসেবে চাই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দেশদ্রোহিতার অপরাধকে গুরুত্ব দিয়ে দেখে একজন সন্ত্রাসী জিহাদী রাষ্ট্রদ্রোহী হিসেবে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করে । কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটি দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য ভারত বাংলাদেশ উভয় রাষ্ট্রেই অস্থিরতা তৈরি হবে সারা পৃথিবীতে ভারতের সম্মান ভূলুণ্ঠিত হলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *