ই-কমার্সের মাধ্যমে আম বিক্রি বাড়ানোর পরিকল্পনা, মালদায় গুরুত্বপূর্ণ বৈঠক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার বিখ্যাত আমের দেশ-বিদেশে বাজার সম্প্রসারণ এবং অনলাইনের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে আমের বিপণন, রপ্তানি সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং জেলার বিজেপি বিধায়করা। মালদার আমকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তোলার জন্য আধুনিক বিপণন কৌশল, ই-কমার্স প্ল্যাটফর্মের ব্যবহার এবং অনলাইন বিক্রির সুযোগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।

এছাড়াও আম রপ্তানির ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন, সংরক্ষণ ব্যবস্থা এবং কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মালদার ঐতিহ্যবাহী আমকে বিশ্ববাজারে আরও সুপ্রতিষ্ঠিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *