মালদা, নিজস্বসংবাদদাতা:– তৃণমূল কাউন্সিলরের তালা বন্ধ বাড়ির মূল গেটে কাউন্সিলরের ছবি ঝুলিয়ে সেই ছবিতে ডিম ছুঁড়ে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে শহর জুরে মিছিল করে সুবিচারের দাবীতে দ্বারস্থ হলেন পুলিশের। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ এবং অভিযোগকে কেন্দ্র করে কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার ইংরেজবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায়। ওই ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর রয়েছেন অশোক সাহা। মঙ্গলবার তার বিরুদ্ধে দোকানঘর বিলিবন্টন এবং দোকানঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হন এলাকার সাধারণ মানুষ। তারা কাউন্সিলরের তালাবন্ধ বাড়ির মূল গেটে কাউন্সিলর অশোক সাহার ছবি ঝুলিয়ে সেই ছবি লক্ষ্য করে প্রথম ডিম ছোঁড়েন। তুমুল বিক্ষোভ দেখান। এরপর সকলে মিলে শহরে জুরে মিছিল করেন। মিছিল করে সকলে মিলে ইংরেজবাজার থানায় গিয়ে প্রথমে কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। পরে তারা কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে কাটমানি ফেরতের দাবী জানান বলে খবর।
দোকানঘর দেওয়ার নামে কাটমানির অভিযোগ, রাস্তায় নেমে প্রতিবাদ সাধারণ মানুষের।












Leave a Reply