মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাজ্যে পালা বদলের পর নতুন সরকার ক্ষমতায় আসতেই মালদা বিমান বন্দর চালুর দাবী জানালেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি। বুধবার তিনি মালদা প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন করে মালদা বিমান বন্দরে আপাতত ১৯ সিটের বিমান চালুর দাবী জানান এবং পরবর্তীতে মালদা বিমান বন্দরের রানওয়ে এক কিলোমিটার বাড়িয়ে ৭২ সিটের বিমান চালুর পক্ষে মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, এই বিষয়ে ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি এয়ারপোর্ট অথোরিটিকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকেও জানাবেন। যাতে মালদা বিমান বন্দর চালুর ক্ষেত্রে দ্রুত গতিতে কাজ শুরু হয়।
প্রথমে ১৯ আসনের, পরে ৭২ আসনের বিমান— মালদা বিমানবন্দর নিয়ে নতুন প্রস্তাব।












Leave a Reply