মালদা, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ২১শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। তাই সারা দেশের সাথে মালদাতেও দিনটি পালিত হচ্ছে যোগচর্চার নানান কর্মসূচি রূপায়ণের মাধ্যমে।রবিবার সাত সকালে মালদা জেলাপ্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হল মালদা শহরের সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে। হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন তারা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী সহ বহু সাধারণ মানুষকে নিয়ে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত যোগ শিবিরে অংশ নেন। নানান ধরনের যোগাভ্যাস ও প্রাণায়াম করেন। আর এই মাধ্যমেই শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য নিয়মিত যোগাচর্চা করা বার্তা তুলে ধরেন সর্বসাধারণের উদ্দেশ্যে।
শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির বার্তা, মালদায় যোগ শিবিরে ব্যাপক সাড়া।












Leave a Reply