হুগলী, নিজস্ব সংবাদদাতা:- তারিখ:২৬ জুলাই ২০২৬, রবিবার
হুগলী জেলার শ্রীরামপুরে বল্লভপুর বিশ্বজনীন পূজো কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূজো কমিটির এই মানবিক উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন।
শিবিরে বহু স্থানীয় বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে মানবসেবার এই মহৎ কাজে অংশগ্রহণ করেন। রক্তদাতাদের জন্য কমিটির পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ উপহার তুলে দেওয়া হয়।
মানবসেবা ও পরিবেশ সচেতনতার এই যুগল উদ্যোগে রক্তদাতারা যেমন আনন্দিত হন, তেমনি বল্লভপুর বিশ্বজনীন পূজো কমিটির এই ব্যতিক্রমী আয়োজন এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
রক্তদানেই মানবসেবা, পরিবেশ রক্ষার বার্তায় ব্যতিক্রমী উদ্যোগ বল্লভপুর বিশ্বজনীন পূজো কমিটির।












Leave a Reply