মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ক্ষমতা থেকে যেতেই বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে। এবার মালদা জেলার গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং এক ঠিকাদারের বিরুদ্ধে পঞ্চদশ অর্থ কমিশনের ফান্ডের প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। গত ৮ জুলাই জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে, ওই ফান্ড থেকে ২০২৪ – ২০২৫ অর্থ বর্ষে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রধান এবং এক ঠিকাদার। এরা কোনো কাজ না করেই ভুয়ো বিল বানিয়েছে, অথবা কোথাও সামান্য কাজ করে নিজেদের প্রভাব খাটিয়ে অঞ্চল অফিসকে বুড়ো আঙুল দেখিয়ে, ওই বিল গুলি পাশ করে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করে নেয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রধান। শুধু তাই নয়, খাতায় কলমে তৃণমূল পরিচালিত বোর্ড হলেও তিনি ওই দলের আর বোর্ড নেই বলেই দাবি করেন। বিজেপি চালাচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দেন। প্রধান হবিবুর রহমানের আরও সাফাই, বোর্ড প্রথম দিকে আমি তো প্রধান ছিলাম না। পরে হয়েছি। এক বছরে পঞ্চদশ কমিশন ফান্ডে ৭০-৮০ লক্ষ টাকা পাওয়া যায়। কিভাবে ৫০ লক্ষ টাকা অভিযোগ করল তারা। উদ্দেশ্যে প্রণোদিত ভাবেই এমন করা হচ্ছে। অন্যদিকে বিজেপির নেতা মনতোষ মন্ডলের দাবি, তৃণমূলের যে চোর বার বার প্রমাণিত। ওই গ্রাম পঞ্চায়েতের মেনটেন এবং টিউবল রিপিয়ারিং খরচা দেখিয়ে, একাংশ সরকারি কর্মীদের চাপ দিয়ে টাকা আত্মসাৎ করেছে। প্রশাসন তদন্ত করুন।
‘ভুয়ো বিল করে ৫০ লক্ষ টাকা আত্মসাৎ’— করকচ গ্রাম পঞ্চায়েতে বিস্ফোরক অভিযোগ, অস্বীকার প্রধানের।












Leave a Reply