কালনায় চাকরি প্রতারণা মামলায় প্রাক্তন তৃণমূল নেতার গ্রেফতারি, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ দাবি অভিযুক্তের।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, ফের একবার গ্রেফতার কালনা দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়। কালনা থানা এলাকার বাসিন্দা শুভদীপ মজুমদার তিনি কালনা থানায় অভিযোগ করেন তাদের গ্রামেরই বাসিন্দা সুশোভন হালদার এবং প্রণব রায় মিলে যোগ-সাজস করে তার থেকে ১১ লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে আত্মসাত করেছেন উপরন্ত চাকরিও দেয়নি। বারবার বলতে গেলে নানান ভাবে তাকে ঘোরানো হয়েছে বলেও তিনি অভিযোগপত্র তে উল্লেখ করেছেন। এদিন বৃহস্পতিবার তাকে কালনা মহকুমা আদালতে তোলা হলে তিনি বলেন আমাকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হয়েছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা। শুভেন্দু অধিকারী ও কালনা এম এল এ সিদ্ধার্থ মজুমদারের যা করার আছে তা তিনি করে নিতে পারেন। এ প্রসঙ্গে সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন যে ভাবে আপনি ত্রাণ নিয়ে দুর্নীতি করেছেন এবং আনুষাঙ্গিক বিষয় নিয়ে দুর্নীতির করেছেন। সেই জন্য মানুষ এখন আপনাদের কেস দিচ্ছে। এর সাথে আমাদের কি দোষ রয়েছে। আপনারা যা করেছেন এখন মানুষ এ সরকার আসার পর সাহস করে অভিযোগ করার সাহস পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *