পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গনগনি এলাকায় শিলাবতী নদীর বান্দোয়ার ঘাটে কাঠের অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার পর থেকে পারাপারের একমাত্র ভরসা এখন নৌকা। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়ছেন এলাকার প্রায় ১২টি গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলাবতী নদীর উপর প্রশাসনের উদ্যোগে তৈরি করা কাঠের অস্থায়ী সেতুটি কয়েক মাস আগে ভেঙে যায়। এরপর থেকে ৬ নম্বর আগরা অঞ্চলের বান্দোয়ার ঘাট দিয়ে নদী পারাপারে নৌকার উপরই নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষকে। এর জেরে স্কুল ও কলেজ পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং নিত্যযাত্রীদের প্রতিদিনই ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে গন্তব্যে পৌঁছাতে প্রায় ১৮ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীদের দাবি, জরুরি অসুস্থতার সময় রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে বলে জানিয়েছেন তাঁরা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, বান্দোয়ার ঘাটে দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক, যাতে ১২টি গ্রামের মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হয়।
বর্ষায় বাড়ছে বিপদ, বান্দোয়ার ঘাটে পাকা সেতুর দাবিতে ক্ষোভ এলাকাবাসীর।












Leave a Reply