বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বামফ্রন্ট, পানিহাটি পৌরসভায় ১১ দফা দাবিপত্র জমা।

পানিহাটি, নিজস্ব সংবাদদাতা:- পানিহাটি পৌরসভার নাগরিক পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদে ১১ দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল পানিহাটি বামফ্রন্ট। সিপিআইএমের ১ নম্বর এরিয়া কমিটির কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে সোদপুর স্টেশন রোড ও বিটি রোড হয়ে পৌরসভার সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভসভা শেষে পৌরসভার প্রশাসক সন্দীপ সিংহ রায়ের কাছে ৬ সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয়।
বামফ্রন্টের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা, পানীয় জল, রাস্তা সংস্কার, জঞ্জাল অপসারণ, নাগরিক পরিষেবা, কর্মচারীদের বেতন ও নিরাপত্তা-সহ একাধিক সমস্যা অমীমাংসিত রয়েছে। এছাড়াও হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা এবং পৌরসভার অডিট রিপোর্ট প্রকাশের দাবিও জানানো হয়।
প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলতান দাশগুপ্ত, দুলাল চক্রবর্তী, দেবজ্যোতি চক্রবর্তী, স্বপন দাস, পঙ্কজ দাস, দিলীপ দে, নীলমণি বিশ্বাস-সহ বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *