পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার থেকে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে ২০২৭ সালের জনগণনার কাজ। এই উপলক্ষে গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড বিডিও অফিসের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে জনগণনার আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো,এছাড়াও উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য,চন্দ্রকোনারোড বিট হাউসের IC অনুপ ভট্টাচার্য,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে,প্রণব ঘোষ সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জনগণনা কর্মী এবং অন্যান্য প্রশাসনিক কর্মীরা। অনুষ্ঠানে জনগণনার গুরুত্ব তুলে ধরে বিধায়ক বলেন,সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে। তিনি সকল নাগরিককে জনগণনার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার জনগণনা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকরা চাইলে অনলাইন মাধ্যমেও নিজেদের পরিবারের তথ্য জমা দিতে পারবেন। এরপর গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ও সংগ্রহের কাজ সম্পন্ন করবেন। অনুষ্ঠান শেষে জনগণনা কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সফলভাবে জনগণনার কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করা হয়।
২০২৭ সালের জনগণনা শুরু, চন্দ্রকোনারোডে প্রশাসনের আনুষ্ঠানিক কর্মসূচি।












Leave a Reply