দিনহাটা শহরের সোনার দোকানগুলিতে পরিদর্শন করলেন পুলিশের কর্তারা।

মনিরুল হক, কোচবিহারঃ- দিনহাটায় নকল সোনা উদ্ধারের ঘটনায় চিন্তিত প্রশাসন এবার দিনহাটা শহরের সোনার দোকানগুলিতে পরিদর্শন করলেন পুলিশের কর্তারা। বুধবার দিন দুপুরে কোচবিহার জেলার দিনহাটা শহরে বিভিন্ন জুয়েলারি দোকান পরিদর্শন করেন কোচবিহার জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক কুতুবউদ্দিন খান, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য,গত বেশ কয়েকদিনে দুই দফায় নকল সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। সেজন্য নিরাপত্তা ব্যবস্থা ক্ষতি দেখতে এদিন পরিদর্শন করলেন তারা। বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেই সমস্ত বিষয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন দিনহাটা শহরের বিভিন্ন জুয়েলারি দোকান পরিদর্শন বলে জানা গেছে ।
দিনহাটা থানার পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েলারি দোকানগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামীকাল সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে থানায় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সর্বোপরি, কোনরকম অপ্রীতিকর ঘটনায় এড়াতে কোমর বেঁধে নেমেছে দিনহাটা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *