প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করলো তুফানগঞ্জ থানার পুলিশ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা ১৪ জুনঃ সিমকার্ড বিক্রির নামে ফিঙ্গার প্রিন্ট নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করলো তুফানগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম সুজন রায় (২২)। এদিন তাকে বলরামপুর ১নং গ্রাম পঞ্চায়েতের সরেযারপাড় কালিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানা পুলিশ। আজ তাকে তুফানগঞ্জ কোর্টে তোলা হলে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক তাকে পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
তুফানগঞ্জ থানা সূত্রে খবর,সুজন রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে মোবাইল নেটওয়ার্ক কোম্পানির এজেন্ট ছিলেন। সিমকার্ড বিক্রির নামে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করলো তুফানগঞ্জ থানার পুলিশ। আজ তাকে কোর্টে তোলা হলে অতিরিক্ত মুখ্যবিচার বিভাগীয় বিচারক তাকে পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *