সোমবার বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের ৪ জন পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু কর্মী সমর্থক মন্ত্রী উদয়ন গুহের নিজ বাসভবনে এসে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা ২৪ জুনঃ ফের দিনহাটায় বিজেপিতে ভাঙ্গন। সোমবার বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের ৪ জন পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু কর্মী সমর্থক মন্ত্রী উদয়ন গুহের নিজ বাসভবনে এসে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন। এদিন বিজেপির ওই ৪ পঞ্চায়েত সদস্য ও কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর সহ আরও অনেকে।
সদ্য বিজেপি ছেড়ে তৃনমূলে আসা পঞ্চায়েত সদস্যরা প্রত্যেকে জানান, দীর্ঘ ৮-৯ মাস ধরে এলাকায় সাধারণ মানুষের হয়ে কোন উন্নয়ন হচ্ছে না। তাই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে আজ আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলাম।
এদিন এবিষয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, লোকসভা নির্বাচনের পর যেভাবে প্রতিদিন দলে দলে বিজেপির দলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে আগামীতে বিজেপি দলকে আর খুঁজে পাওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *