রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বের হাই স্কুলে অনুষ্ঠিত হল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মেধা অন্বেষণ পরীক্ষা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বের হাই স্কুলে অনুষ্ঠিত হল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মেধা অন্বেষণ পরীক্ষা। এদিন ফালাকাটা নর্থ সার্কেলের সমস্ত প্রাথমিক এবং উচ্চবিদ্যালয় গুলি থেকে চতুর্থ এবং অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ওই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশ নেন। জানা গিয়েছে, সারা রাজ্যে জুড়ে একই দিনে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তারই একটি কেন্দ্র জটেশ্বর হাই স্কুল। এবছর প্রথম এই মেধা অন্বেষণ পরীক্ষা চালু করা হয়েছে। আগামী ৪ই অক্টোবর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *