মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —“পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশগত স্থায়িত্বের উপর জোর দিয়ে “স্বচ্ছতা ই সেবা”ক্যাম্পেইন ২০২৪ শুরু হয়েছে। সারা দেশের সাথে রাজ্যের সমস্ত অংশে চলছে “স্বচ্ছতা ই সেবা” কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু “স্বচ্ছতা ই সেবা” কর্মসূচি চলবে ১লা অক্টোবর পর্যন্ত। পরদিন, মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে পালিত হবে স্বচ্ছ ভারত দিবস । এর আগে এই পক্ষকাল ব্যাপী স্বচ্ছতায় সেবা কর্মসূচির মাধ্যমে সামাজিক সমস্ত ক্ষেত্রে পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ করে তোলার আহ্বান রেখে রাজ্যেও চলেছে সকল স্তরে স্বচ্ছতা কর্মসূচি। ভারত সরকারের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং বামনগোলা ব্লকের ডাকাত পুকুর ডি.এস.এস ক্লাবের সহযোগিতায় পালিত হল “স্বচ্ছতা ই সেবা” কর্মসূচি।
উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি হরিপদ মাহাতো। সমাজকর্মী শিবানী মাহাতো,বুলবুলি মাহাতো, সহ একাধিক পরিবেশ প্রেমী ব্যক্তিগণ।
স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি, স্বচ্ছতার শপথ, মানব শৃঙ্খল, র্যালি আয়োজিত হচ্ছে। পরিবেশকে স্বচ্ছ রাখার প্রচারে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ।একইসাথে, কার্যালয়, প্রতিষ্ঠান, জনবহুল এলাকা, বাজার সহ আশেপাশে এলাকে বর্জ্যমুক্ত ও প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত রাখার জন্য চলেছে পরিচ্ছন্নতা অভিযান।
এবিষয়ে হরিপদ মাহাতো বলেন – প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ সকলে যদি নিজ নিজ এলাকা, বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিভিন্ন ধর্মীয় স্থান, পর্যটন কেন্দ্র,নদী ঘাট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে বিভিন্ন ধরণের রোগব্যাধি সহজে ছড়াতে পারেনা, এবং অনেক রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যাবে।












Leave a Reply