যে রাজ্যে একজন আইএএস অফিসারের স্ত্রী নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? : সুকান্ত মজুমদার।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতে বন্যায় ভেসে যাওয়া গ্রামগুলিতে ত্রাণ দিতে এসে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন। এই দিন তিনি করন্দা, খেজুরিসহ আশপাশের গ্রাম পরিদর্শন করে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন।তিনি নিজেই কলকাতায় এক আইএএস অফিসারের স্ত্রীকে বন্দুকের মুখে ক্রমাগত ধর্ষণের প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছিলেন, যে রাজ্যে একজন আইএএস অফিসারের স্ত্রী নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে, এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *