দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানববন্ধন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি বালুরঘাটে। রূপশ্রী কন্যাশ্রীর মতো প্রকল্প আবার বিশ্বমঞ্চে প্রশংসিত হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন বালুরঘাট থানা মোড়ে।
মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম জানান, লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্প মহিলাদের জন্য করেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্প গুলি রূপায়ণের কারণে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে রাজ্যজুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানববন্ধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *