মানব-হাতি সংঘাতের করুণ পরিণতি, ক্ষতিপূরণ তুলে দিল বনদপ্তর।।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- গত ২৫শে ডিসেম্বর বুনো হাতির হামলায় জোড়া মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াল বনদপ্তর। শনিবার বনদপ্তরের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।জানা গিয়েছে, হাতির হানায় ফালাকাটা ব্লকের পূর্ব বেংকান্দি এলাকার বাসিন্দা পবিত্র রায় এবং ধুলাগাঁও এলাকার বাসিন্দা যুথিকা বর্মন প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনার পর শনিবার বনদপ্তরের উদ্যোগে পৃথকভাবে উভয় মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।এদিন উপস্থিত ছিলেন মাদারিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশীষ রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশিস রঞ্জন দেব, জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলি, উপপ্রধান মিনুরানি বর্মন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপক সরকার, শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বনদপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *