গড়বেতায় খেলাধুলার উৎসব, শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে আল্পনা স্পোর্টস একাডেমীর ক্রীড়া দিবস।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা হাইস্কুল মাঠে “আল্পনা স্পোর্টস একাডেমীর” দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড়, সমাজসেবী ও প্রশিক্ষক সোমনাথ সাহু মহাশয়, প্রশিক্ষক শ্যামল সাহা মহাশয়, রিমা মাহাতো মহাশয়া, কল্পনা স্পোর্টস একাডেমীর প্রশিক্ষক কল্পনা মন্ডল মহাশয়া এছাড়াও বহু জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ মহোদয় উপস্থিত ছিলেন। সকল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জানা গিয়েছে এই দিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *