তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত ১, আহত আরো দুজন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত ১, আহত আরো দুজন। নদীয়ার নাকাশিপাড়া থানার ধাপারিয়া এলাকার ঘটনা। আহত পরিবারের সদস্য গুলমিষা বিবির অভিযোগ, তাদের পরিবারের প্রত্যেকেই তৃণমূল দল করেন। বেশ কয়েকদিন ধরেই অন্য এক তৃণমূলের গোষ্ঠী তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। এদিন তৃণমূলের আশ্রিত ওই দুষ্কৃতীরা হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়, এরপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তার স্বামী ছেলে সহ আরো একজনকে। ঠেকাতে গেলেই দুষ্কৃতীরা বন্দুক দিয়ে গুলি ছুড়তে থাকে, ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। যদিও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয় আরো দুজন, তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিবারের দাবি, তারা দীর্ঘদিন ধরেই তৃণমূল দলটি করেন, কিন্তু নির্বাচনে কংগ্রেসকে সাপোর্ট করেছে বলে অভিযোগ তোলে অভিযুক্ত ওই তৃণমূল কর্মীরা। আর এই হামলার পেছনে এটাই কারণ বলে মনে করছেন আহত পরিবার। তবে গোটা ঘটনার তদন্তে নাকাশীপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *