নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ৩০শে আগষ্ট নদীয়ার যুগবার্তা পরিবারের উদ্যোগে পরিবেশ বান্ধব রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয় বলে জানা গেছে৷ অন্যান্য বছর শান্তিপূরের বড়োবাজার গঙ্গার ঘাটে এই উৎসবের আয়োজন করা হলেও এবারে শান্তিপুরের সুরধুনী নদীর মোহনায় অর্থাৎ ঘোড়ালিয়া পাল পাড়ায় একটি সংক্ষিপ্ত অনূষ্ঠানের আয়োজন করা হয়৷ সংক্ষিপ্ত অনুষ্ঠানে এদিনের তাৎপর্য ব্যাক্ষা করেন শান্তিপুর সাহিত্য পরিষদের সম্পাদক সুশান্ত মঠ, গোবিন্দপুর রাধা মাধব মন্দিরের অধ্যক্ষ জয়ন্ত চৌধুরী, শান্তিপুর পূর্নিমা মিলনী সংঘের সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ৷ নদীর তীরে সুরধুনী নদী বাঁচানোর গান গেয়ে শোনায় সঙ্গীত শিল্পী রোশ্মি পাল৷ নদীয়ার যুগবার্তা পরিবারের সম্পাদক সঞ্জিত কাষ্ঠ জানান যে, শান্তিপূরের সুরধুনী নদী এবং গঙ্গা নদীকে অবিরল ও নির্মল ধারায় বইতে দেওয়ার দাবীতে গঙ্গায় কচুরী পানার তৈরী রাখী ভাসানো হয় অন্যদিকে গাছের সঙ্গে মানুষের সম্পর্ক আরো দৃঢ় করতে নদীপাড়ের বটবৃক্ষকে তাল পাতার তৈরী রাখী পড়ানো হয়৷ সঞ্জিতবাবু আরো জানান যে,পরিবেশ ভাবনা মঞ্চের আন্দোলনের ফলেই রাজ্য সরকার শিন্তিপূরের সুরধুনী নদীর ৩.৩কিমি নদীর পথ সংস্কারের জন্য ৫০লক্ষ টাকা বরাদ্দ করেছেন৷ কিন্তু ঐ টাকায় নদীর ১৪কিমি সংস্কার করা সম্ভব নয়৷ তাই আরো বেশী অর্থ বরাদ্দ করা প্রয়োজন৷ পাশাপাশি যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই টাকা খরচ করার আগে নদীর ম্যাপ তৈরী করা, জমির সীমানা নির্দ্ধারন করা, নদী থেকে জবর দখল উচ্ছেদ করা এবং বেনিফিসিয়ারী কমিটি তৈরী করে সঠিকভাবে অর্থ খরচ করে নদী সংস্কার করা প্রয়োজন৷ ঐ নদী সংস্কার করে পৌরসভার হাতে থাকা নতুন লঞ্চটি এই পথে ব্যবহার করে শান্তিপুর-নবদ্বীপ যোগাযোগ স্থাপিত হলে এলাকার অর্থনৈতিক শ্রীবদ্ধী ঘটবে৷
৩০শে আগষ্ট নদীয়ার যুগবার্তা পরিবারের উদ্যোগে পরিবেশ বান্ধব রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয় বলে জানা গেছে।












Leave a Reply