সায়ন্তিকা ব্যানার্জি-র উপস্থিতিতে বড়পুকুর মাঠে ক্রীড়া অনুষ্ঠান।।

বরাহনগর, নিজস্ব সংবাদদাতা:- ৯নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল খেলা হবে কর্মসূচি। পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে খেলা হবে কর্মসূচির সূচনা হয়। বরাহনগরের বারুইপাড়া তরুণ দল বড়পুকুর মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এদিন নিজের হাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের খেলা হবে কর্মসূচিতে ছিল জিলিপি দৌড়, চামচ গুলি, মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় বহু প্রতিযোগী অংশগ্রহণ করে। পাশাপাশি এদিন পুওয়ামা কাণ্ডে শহিদের স্মৃতির উদেশ্যে একমিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে কন্যাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা সুধাংশু আয়ন, প্রাক্তন পৌর মাতা সরমা পাল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *