দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের ত্রিমোহিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিকট কালী মন্দিরে রামনবমী উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ২৬ শে মার্চ, বৃহস্পতিবার বিকেলে বিকট কালী মন্দির ট্রাস্টের উদ্যোগে এবং রাম ভক্তদের উপস্থিতিতে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি সহ এই শোভাযাত্রাটি ত্রিমোহিনী এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
ধর্মীয় আবেগে ভাসা এই শোভাযাত্রায় ভক্তদের ঢল নেমেছিল। ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি এবং রাম নাম সংকীর্তনে মুখরিত ছিল গোটা এলাকা। শোভাযাত্রার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে মহাপুজো, প্রসাদ বিতরণ এবং বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই মন্দিরের রামনবমী উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক সংহতির প্রতীক হিসেবেও পরিচিত। বিকট কালী মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সহযোগিতায় এই উৎসব আরও সাফল্যমণ্ডিত হয়েছে।
ত্রিমোহিনীর এই ঐতিহ্যবাহী উৎসব এলাকায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে।












Leave a Reply