ভোটের প্রস্তুতি জোরদার, নমিনেশন ঘিরে কড়া নজরদারি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আগামী ২৩ শে এপ্রিল রাজ্যের একাধিক বিধানসভার পাশাপাশি প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মালদায়। এই মর্মে আজ থেকে শুরু হলো নমিনেশন প্রক্রিয়া। চলবে ৯ ই এপ্রিল পর্যন্ত। মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটি বিধানসভা কেন্দ্রের নমিনেশন প্রক্রিয়া শুরু হয় আজ থেকে। জানা গেছে গাজোল, ইংলিশ বাজার,বৈষ্ণবনগর, মালদা, সুজাপুর, মোথাবাড়ি, হবিবপুর এবং মানিকচক বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থীরা নমিনেশন প্রক্রিয়া জমা দিবেন এখানে। এই মর্মে আটোসাটো করা হয়েছে গোটা প্রশাসনিক ভবন চত্বর। প্রশাসনিক ভবনে ঢোকার মুখেই করা হয়েছে লক গেট। জানা গেছে বিভিন্ন দলের প্রার্থীদের সাথে আসা দলীয় কর্মীদের সেখানেই আটকে দেওয়া হবে। এরপর সেখান থেকে পায়ে হেঁটে প্রার্থী সহ কয়েকজন প্রতিনিধি প্রশাসনিক ভবনে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সেই সঙ্গে বহিরাগতদের ঢোকা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনিক ভবন চত্বর এলাকায়। আর এই সমস্ত বিষয় সরেজমিনে আজ খতিয়ে দেখেন মালদার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *