আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটায় জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই শুরু হয়ে গেছে হেলিকপ্টারের ট্রায়াল রান। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১লা এপ্রিল, বুধবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষচন্দ্র রায়-এর সমর্থনে ফালাকাটার মিল রোডের মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই জনসভাকে ঘিরে এখন তুঙ্গে প্রস্তুতি। এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। সভাস্থলে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে। অন্যদিকে, দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। জনসভাকে সফল করতে বিভিন্ন স্তরে প্রস্তুতি চালানো হচ্ছে।
ফালাকাটায় জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনসভা আগে হেলিকপ্টারের ট্রায়াল, চাঙ্গা তৃণমূল শিবির












Leave a Reply