মালদা, নিজস্ব সংবাদদাতা :—- তৃণমূল প্রধানের শাস্তির দাবি নিয়ে এবারে ব্লক প্রশাসনের দ্বারস্থ হল কয়েকশো গ্রামবাসী। মালদহের মানিকচক ব্লক প্রশাসনের কাছে প্রধানের কঠোর শাস্তির দাবি-দাওয়া তুলে ধরল গ্রামবাসীরা। মানিকচক ব্লকের উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অর্চনা মন্ডলের বিরুদ্ধে আবাস যোজনার নাম করে গ্রামের বাসিন্দাদের কাছে টাকা নেওয়ার অভিযোগ স্থানীয়দের।
এই প্রধানের বিরুদ্ধে আবাস যোজনা সঙ্গে অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন টাকা নেওয়ার। কারো কাছে ২ হাজার তো আবার কারো কাছে ৫-১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন এই পঞ্চায়েতের প্রধান আবাস যোজনার অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে এমনই অভিযোগ। এই অভিযোগে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। ব্লক প্রশাসনের কাছে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থার দাবি তুলে অভিযোগও দায়ের করেন। তবে প্রশাসনের তরফে তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছিল। প্রশাসনের ডাক পেয়ে কয়েকশো গ্রামবাসী মানিকচক ব্লক প্রশাসনের দরখাস্ত হয়। প্রধানের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ সমস্তটা প্রশাসনের কাছে তুলে ধরেন বিক্ষোভকারীরা।
এ প্রসঙ্গে মানিকচক ব্লক বিডিও সৌরভ কুমার মন্ডল জানান, উত্তর চন্ডিপুর প্রধানের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা যে অভিযোগ করেছিল সেই অভিযোগ বিষয়ে সমস্ত অভিযোগ কারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সত্যতা পাওয়া গেলেই কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে প্রধানের বিরুদ্ধে।












Leave a Reply