‘দোষী হলে জেল, অবৈধ বিল্ডিং ভাঙা হবে’—মালদায় ফিরেই কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ইংরেজবাজারে যে সমস্ত প্ল্যান বহির্ভূত অবৈধ বিল্ডিং আছে তারজন্য তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। তারা সমস্ত বিল্ডিং প্ল্যান পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন। প্ল্যান বহির্ভূত বিল্ডিং ভাঙা হরে অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। কাউকে রেয়াত করা হবেনা এবং যা যা দুর্নীতি হয়েছে পৌরসভায়, বিভিন্ন কাউন্সিলররা যুক্ত হয়েছেন, যাদের ব্যাপারে কমপ্লেন হচ্ছে, সেগুলো খতিয়ে দেখে হবে এবং যারা দোষী তাদের জেল খাটতে হবে। আর অবৈধ হকারদের তুলে দেওয়া হবে। ভবিষ্যতে তাদের সম্বন্ধে ভাবা হবে। তাদের অগ্রাধিকার পরিষ্কার-পরিচ্ছন্না শহর গড়ে তোলা। মানুষ যাতে স্বচ্ছন্দে ফুটপাথ দিয়ে হাঁটতে পারেন সেই দিকে লক্ষ্য রাখা। একই সঙ্গে গরীব হকাররা যাতে পুনর্বাসন পান সেই ব্যাপারেই ভাবা-শুক্রবার সাত সকালে বিধানসভার বাজেট অধিবেশন শেষ করে মালদায় ফিরে কার্যত এমনটাই জানালেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি বিরাট মার্জিনে জয়লাভ করে রাজ্য বিধানসভাউয় গুরু দায়িত্ব পেয়েছেন। তাকে বিধানসভায় বিজেপি বিধায়কদের মুখ্য সচেতক করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে বিধানসভার বাজেট অধিবেশনে তিনি নিজের দায়িত্ব পালন করে শুক্রবার সাত সকালে পদাতিক এক্সপ্রেস ট্রেন ধরে মালদায় ফেরেন। ট্রেন থেকে মালদা টাউন স্টেশনে পা রাখা মাত্রই তিনি বিজেপি নেতাকর্মীদের সংবর্ধনার জোয়ারে ভেসে যান। একাধিক বিজেপি নেতানেত্রী সহ সাধারণ কর্মীরা তার গলায় ফুলের মালা পরিয়ে, হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। অভিনন্দন জ্ঞাপন পর্ব শেষ হতেই তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *