মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদায় পুলিশের জালে ধরা পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ কোচবিহারের এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল নেতার নাম বিশু ধর। তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটা।গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা জেলা পুলিশ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
আর্থিক অনিয়মের অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার, মালদা আদালতে পেশ।












Leave a Reply