আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন রবিবার জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জটেশ্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে অনুষ্ঠানস্থলে ফিরে আসে। এরপর সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী পাল, উপপ্রধান অর্ণব ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জটেশ্বর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিনের সম্মেলনে ব্যবসায়ীরা নিজেদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় ব্যবসার উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়।
জটেশ্বরে ব্যবসায়ীদের মহাসম্মেলন, দাবি-দাওয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা।












Leave a Reply