মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার মোথাবাড়ি থানা এলাকায় এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন! পিটিয়ে, কুপিয়ে খুন করল কেউ বা কারা। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের ইকতা বাজারএলাকায়। জানা গেছে, নিহত তৃণমূল কর্মীর নাম নাসিরুদ্দিন। বয়স ২৬ বছর। বাড়ি মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকায়। তার বিরুদ্ধে তোলাবাজি, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি, সন্ত্রাসের পুরনো অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগে বেশ কয়েক মাস আগে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন। এরমধ্যেই শুক্রবার রাতে পঞ্চানন্দপুরের ইকতা বাজার এলাকায় তাকে কেউ বা কারা পিটিয়ে, কুপিয়ে খুন করে বলে অভিযোগ। তবে রাজনৈতিক কারণে, নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন তা. স্পষ্ট নয়। তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে।
ইকতা বাজারে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ।












Leave a Reply