প্রয়াত মালদার প্রবীণ সাংবাদিক বাবুল হক, সাংবাদিক মহলে গভীর শোক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার সাংবাদিক জগতে ঘটল নক্ষত্র পতন। ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন মালদার বিশিষ্ট জনপ্রিয় সাংবাদিক বাবুল হক। রবিবার ভোর সাড়ে তিনটা তিনি তাঁর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। মালদার বিশিষ্ট সাংবাদিক বাবুল হক ছিলেন সুজাপুর চাষপাড়া এলাকার বাসীন্দা। তিনি সপরিবারে সেখানেই বসবাস করতেন। আটের দশকে তিনি মালদার সাংবাদিক জগতে পা রাখেন। এরপর তিনি একাধিক সংবাদপত্রে লেখালেখি করেন। তাঁর ক্ষুরধার লেখনীতে সমাজের বিভিন্নস্তরের সংবাদ হয়ে উঠত প্রাণবন্ত। যা পাঠকের কাছে ছিল ভীষণ গ্রহণযোগ্য। তাই তিনি অচিরেই মালদার একজন প্রথিতযথা সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন। সকলের প্রিয় এই মানুষটি দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এরমধ্যেই রবিবার ভোর সাড়ে তিনটা নাগাদ তিনি তাঁর সুজাপুরের নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর ছড়িয়ে পড়তেই মালদার সাংবাদিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রয়াত সাংবাদিক বাবুল হকের মরদেহ রবিবার সকালে আনা হয় মালদা প্রেসকর্ণারে। সেখানে মালদার, প্রবীণ-নবীন সমস্ত সাংবাদিক ও চিত্র সাংবাদিক মিলে ভারাক্রান্ত।মনে প্রয়াত বাবুল হককে শেষ শ্রদ্ধা জানান। তাঁর স্মৃতিচারণায় অংশ নিয়ে তাঁর মৃত্যুকে মালদার সাংবাদিক জগতের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *